চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মজুমদার

আমাদের ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২৬-০৮-০২

চট্টগ্রামে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন মজুমদার

চট্টগ্রামে জমকালো আয়োজনে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১নং বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার। তার এই আকস্মিক চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রবাসী, সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

১লা আগস্ট শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের এক মনোরম পরিবেশে মোশারফ হোসেন মজুমদারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ জাহাঙ্গীর আলম। 

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লায়ন মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদারের মতো একজন দূরদর্শী, শিক্ষানুরাগী ও সমাজসেবককে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত ও উৎফুল্ল। তিনি ১নং বাঙ্গড্ডা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা তার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূর হোসেন মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন জাগ্রত প্রবাসী জনতার কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট রাকিব মজুমদার, বাঙ্গড্ডা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম মিনু, সোহেল মোল্লা এবং মোঃ নাসির উদ্দিনসহ স্থানীয় ও প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপস্থিত অতিথিবৃন্দ মোশারফ হোসেন মজুমদারের শিক্ষানুরাগী মনোভাব এবং সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার পাশে থাকার ও পূর্ণ সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মোশারফ হোসেন মজুমদারও উপস্থিত সকলের এই ভালোবাসা ও সম্মানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাঙ্গড্ডা ইউনিয়নের জনগণের সেবায় আজীবন নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্র...বিস্তারিত


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর