চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে লকডাউনের পঞ্চম দিনে ঢিলেঢালা ভাব

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৭ পিএম, ২০২১-০৭-০৫

চট্টগ্রামে লকডাউনের পঞ্চম দিনে ঢিলেঢালা ভাব

কঠোর লকডাউনের পঞ্চম দিনে নগরের রাস্তাঘাটে মানুষের আনাগোনা বেড়েছে। মূল সড়কে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে।
সিটি গেট এলাকায় নগরে প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকলেও শহরজুড়ে দেখা গেছে ঢিলেঢালা ভাব।  
তবে নগর পুলিশের দাবি, প্রশাসনের জরিমানার কারণে বিনা কারণে বাইরে বের হওয়া মানুষের সংখ্যা কমেছে। বিভিন্ন কারখানা খোলা থাকায় পোশাক শ্রমিকদের কর্মস্থলে যেতে হচ্ছে। এ কারণে শহরজুড়ে রিকশাই বেশি চলাচল করছে। মোটরসাইকেলে চালক ছাড়া যাত্রী বহনে নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে সোমবার (৫ জুলাই) সকালে নগরের শাহ আমানত সেতু এলাকা, নিউমার্কেট, কাজীর দেউড়ি, জামালখান, জিইসি মোড়, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় বের হওয়া লোকজনকে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে। মইজ্জ্যারটেক ও নিউমার্কেট এলাকায় সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে। সড়কে র‌্যাব, বিজিবির টহলও রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী যানবাহন নগরে প্রবেশ করছে বাধা ছাড়াই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাগজপত্র দেখে তাদের ছেড়ে দিচ্ছে। তবে রাস্তার মোড়ে ও অলি-গলিতে চলছে মানুষের আড্ডা। ফাঁকা রাস্তায় চলছে ছেলেদের খেলাধূলা। কাঁচাবাজারগুলোতেও চলছে জমজমাট বিকিকিনি। খোলাবাজারে টিসিবি’র পণ্য বিক্রির খবরে অনেকে এসেছেন রাস্তায়। এছাড়া ব্যাংকিং লেনদেন করতে লাইন ধরতে হয়েছে ব্যাংকগুলোর সামনে।
নগরের কালুরঘাট এলাকায় একটি কারখানায় কাজ করেন শহীদ কাদেরি। তিনি বলেন, কারখানা থেকে কোনো গাড়ির ব্যবস্থা না রাখায় দুই-তিনবার রিকশা পাল্টে চাকরিতে যেতে হচ্ছে। সম্মুখসারীর করোনাযোদ্ধা অনেক চিকিৎসক চলমান লকডাউনে কর্মস্থলে যেতে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ব্যক্তিগত গাড়ি নিয়ে বহদ্দারহাট চেম্বারে রোগী দেখতে যাওয়ার সময় চকবাজারে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে। গাড়িতে রেড ক্রিসেন্টের লোগো আছে। ডাক্তার পরিচয় দেওয়ার পরও বললো, গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন নেই। এই সৈনিক জানে না, কার গাড়ি ছাড়তে হবে আর কাকে আটকাতে হবে। এটা তাকে জানিয়ে রাস্তায় নামানো উচিত ছিল।
চট্টগ্রাম মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতালের ডার্মা‌টোল‌জি বিভা‌গের জু‌নিয়র কনসাল‌টেন্ট ডা. রাজশ্রী চৌধুরী কর্মস্থলে যাওয়ার পথে হয়রানির শিকার হন। ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং ভবিষ্যতে গাড়ি নিয়ে বের না হওয়ার শর্ত দেওয়া হয়।
এদিকে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশগামী কর্মীদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীরা নিবন্ধন করতে সেখানে ভিড় জমাচ্ছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর