শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:১২ পিএম, ২০২২-০১-০৯
শীতের প্রকোপ আরেকটু কমবে। স্থানভেদে তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (০৯ জানুয়ারি) সন্ধ্যার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
এ অবস্থায় সোমবার সন্ধ্যা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আর সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।
দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আর অন্যত্র সামান্য বাড়তে পারে। এছাড়া একই হারে বাড়বে দিনের তাপমাত্রাও। ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কি.মি.। মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে। আর বর্ধিত পাঁচদিনে রাতের তাপমাত্রা হ্রাস পাবে।
রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের ডেস্ক : : আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ মঙ্গলবার রাজশ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে চার বিভাগের ওপর দিয়ে গত কয়েক দিন যাবত তা...বিস্তারিত
ঢাকা অফিস : : সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited