চট্টগ্রাম   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে ডেঙ্গুতে প্রাণ গেল ২৩ বছরের তরুণ ট্যুরিস্ট গাইডের, শোকের ছায়া

স্টাফ রিপোর্টার :    |    ০৫:১১ পিএম, ২০২৬-১০-২২

আলীকদমে ডেঙ্গুতে প্রাণ গেল ২৩ বছরের তরুণ ট্যুরিস্ট গাইডের, শোকের ছায়া

বান্দরবানের আলীকদমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে মারা গেছেন তরুণ ট্যুরিস্ট গাইড আব্দুস সালাম। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আব্দুস সালাম আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় ও পরিচিত সদস্য ছিলেন। অল্প বয়সেই তাঁর এমন অকালপ্রয়াণে শোকাহত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল থেকে জ্বর ও শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে স্থানীয় ফার্মেসি ও পল্লিচিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান। তবে সময়ের সঙ্গে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে আজ রাত আনুমানিক ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তরুণ এই ট্যুরিস্ট গাইডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যটন খাতের সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

মাত্র ২৩ বছর বয়সে আব্দুস সালামের এই অকালপ্রয়াণ স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট মহলে গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

রিটেলেড নিউজ

সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসীবিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ...বিস্তারিত


চন্দনাইশে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৫ জন আহত

চন্দনাইশে বাস-প্রাইভেট কার সংঘর্ষে ৫ জন আহত

চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশে বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২à...বিস্তারিত


বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

বোয়ালখালী প্রতিনিধি : : প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বà¦...বিস্তারিত


পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

পটিয়ায় কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে মিলল ১৪৪ বস্তা চিনি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া থেকে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনার তদন্তে বান্দরবানের লামা উপজেলà¦...বিস্তারিত


চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৩ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। লুট হওয়া চিনির আà¦...বিস্তারিত


তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ, আলীকদমে মায়শা এন্টারপ্রাইজকে ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, মিথ্যা বাটখারা ব্যবহার ও মূল্যতালিকা না রাখার অভিযোগে বান্দরবানের...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর