চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চমেকে বাড়লো আইসিইউ শয্যা, চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪৯ এএম, ২০২০-১১-২২

চমেকে বাড়লো আইসিইউ শয্যা, চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে আইসিইউ সেবার অভাবে অনেককেই জীবন দিতে হয়েছে। শুরুতে বেসরকারি হাসপাতালগুলোর আইসিইউ শয্যা ব্যবহারের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। চট্টগ্রামের ৬০ লাখ মানুষের শেষ ভরসা ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১০টি আইসিইউ শয্যা।
পরিস্থিতির অবনতির পর টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। এগিয়ে আসেন অনেক বিত্তশালী সমাজপতিও। একে একে চট্টগ্রামের চিকিৎসা খাতে যুক্ত হতে থাকে হাই ফ্লো ন্যাজল ক্যানোলা, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্লান্ট। এর সর্বশেষ সংযোজন হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হলো আরও আটটি আইসিইউ শয্যা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেডের সংকট ছিল। করোনার প্রথম ওয়েভে আইসিইউ শয্যার অভাবে অনেক রোগীকেই আমরা চিকিৎসা দিতে পারিনি। এজন্য মুমূর্ষু রোগীদের অনেকসময় অন্য হাসপাতালে স্থানান্তর করতে হতো। নতুন ৮টি আইসিইউ শয্যা যুক্ত হওয়ায় এই সংকট থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে আসা রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা সেবা দিতে এবং বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ কমাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ওয়ান স্টপ সেন্টারে রাতদিন ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেওয়া হবে। এ লক্ষ্যে সেখানে মেডিকেল অফিসারের পাশাপাশি নিয়োজিত থাকবেন একজন সিনিয়র কনসালটেন্ট।
এছাড়া এ সেন্টারে প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই সার্ভিসটি চালু হলে রোগীর ভোগান্তি অনেকটা কমে আসবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর