শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৫৭ পিএম, ২০২২-০২-০৩
শেষ দিকের তিন গোলের সুবাদে আফ্রিকান নেশন্স কাপের প্রথম সেমিফাইনালে বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়েছে সেনেগাল। আর এ জয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল দলটি।
বুধবার রাতে ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে ম্যাচের প্রথম গোলের দেখা পায় সেনেগাল। এরপর আরো একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও এক গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় বুরকিনা ফাসো। কিন্তু সাদিও মানের গোল ব্যবধান গড়ে দেয় সেনেগালকে।
ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা না পেলেও তা ছিল ঘটনাবহুল। বেশ কয়েকবার সুযোগ বানিয়েও লক্ষ্য ভেদ করতে পারেননি সাদিও মানেরা। রেফারি দুই-দুইবার পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআরের কল্যাণে রক্ষা পায় বুরকিনা ফাসো।
তবে নাটকীয়তা হয়েছে দ্বিতীয়ার্ধে, যার শুরুটা হয় ৭০ মিনিটে। ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে উড়ে আসা বল বুরকিনা ফাসোর এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে ওভারহেড কিক নেন কালিদু কলিবালি। বল ছয় গজ বক্সের মুখে পেয়ে নিচু শটে জালে জড়ান আবদু দিয়ালো।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সেনেগাল, গোল করেন পিএসজি মিডফিল্ডার গেয়ি। ৮২ মিনিটে বুরকিনা ফাসোর তুরে গোল করে ম্যাচে ফেরার আভাস দিলেও ৮৭ মিনিটে সাদিও মানে গোল করে সেনেগালের ফাইনাল নিশ্চিত করেন। এ নিয়ে সেনেগালের হয়ে ২৯তম গোলের দেখা পেলেন মানে, যা যৌথভাবে সর্বোচ্চ।
ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। সেখানে লড়বে ক্যামেরুন ও মিসর।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited