শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:০১ এএম, ২০২১-১২-০৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের সঙ্গে এবার সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের কদমদলী লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশাচালক মো. সোহেলকে (২৫) আটক করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চবি থেকে শাটল ট্রেনটি চট্টগ্রাম শহরের বটতলী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন কদমতলী লেভেলক্রসিং পার হচ্ছিল তখন একটি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সেটি দুমড়ে-মুচড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় অটোরিকশাটি কদমতলী মোড় থেকে বিআরটিসির দিকে যাচ্ছিল। তাড়াহুড়ো করে উল্টো পথেই গাড়িটি রেললাইনের ওপর তুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা অটোরিকশাটি জব্দের পাশাপাশি চালককে আটক করেছে। থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হলে গাড়িচালক জানান, তার লাইসেন্স হারিয়ে গেছে এবং গাড়ির কাগজপত্রেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রেলওয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আগামীকাল (মঙ্গলবার) সকালে তাকে আদালতে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited