শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:৫০ পিএম, ২০২৫-০২-২২
চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডে এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, ১৩ বছর বয়সী ৮ম শ্রেণি পড়ুয়া এক শিশুর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও বরের অভিভাবকদের জানালে তারা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে শিক্ষার্থীর বাবা মো. সাইফুদ্দিন ও শিক্ষক বরের মা হোসনেয়ারা বেগম মুচলেকা দিয়েছেন। জুমার নামাজের পর পৌর এলাকার আমতলের একটি স্থানীয় মসজিদে ওই শিক্ষার্থীর আকদ হওয়ার কথা ছিলো। বর ওই এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। এই নিয়ে স্থানীয়দের মাঝেও ছিল ব্যাপক ক্ষোভ। তারাই প্রশাসনকে বিষয়টি জানিয়ে এই শিশু শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করেছেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited