শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৩৬ পিএম, ২০২১-১০-০৫
মীরসরাই উপজেলার বেশকিছু এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাদক বিক্রি ও সেবনের খবর পাওয়া যায়। সম্প্রতি উপজেলায় ইউপি নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে ১৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের ১২৯ জনের নাম প্রকাশ করা হয়। সকলেই মাঠ পর্যায়ে নিজস্ব বলয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের হয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছে। সূত্র জানায়, ইউনিয়নগুলোতে ইউপি সদস্য নির্বাচনে দলীয় মনোনয়ন না থাকায় অনেক ওয়ার্ডে একাধিক প্রার্থীর নাম প্রকাশ, দোয়া প্রার্থী ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যায় সম্ভাব্য প্রার্থীদের। এসুযোগে কিছু কথিত রাজনৈতিক ছএছায়ায় থাকা বড় ভাই, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীগণ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো, বিরোধী প্রার্থীদের মাঝে আতংক ও কোন্দল সৃষ্টির মতো জগন্য কাজে রাতের আঁধারে মিলিত হয়। গোপন সূত্রে জানা যায়, ইছাখালীর টেকেরহাট, দাদাইয়্যার টেক, ঝুলনপোল, আবুরহাট, লুদ্দাখালী, ভূঁইয়ারোড়, শাহাজীবাজার, বামনসুন্দর দারগো হাট, সত্ত্বর ভূঁইয়ার হাট, মুহুরী প্রজেক্ট, চেয়ারম্যান রোড়, নাহের পুর, বাংলাবাজার, শান্তিরহাট, করেরহাট, ছদরমাদিঘী, চৌধুরীর হাট, জোরারগঞ্জ, সোনাপাহাড় বিশ্বরোড়, বরতাকিয়া, ঠাকুরদিঘী, দূর্গাপুর বাজারে চলছে মাদকের রমরমা ব্যবসা। এসব ব্যবসায় জড়িতরা বেশীর ভাগই পূর্বের মামলা আছে এমন কাউকে দিয়ে পরিচালনা করে আড়ালে থাকা কথিত রাজনৈতিক বড় ভাই। কিছু জায়গায় স্থানীয় ইউপি সদস্য এগুলোর নিয়ন্ত্রনে রয়েছে বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন পদ পদবীকে পুঁজি করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এগুলো করে যাচ্ছে। আবার আইনশৃঙ্খলা বাহিনীর নিকট মাদক ও মাদকাসক্ত আটক হলে তদবীর করতে দেখা যায় এদের অনেকসময়। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কোন অপ্রীতিকর ঘটনা, কিশোর গ্যাং ও মাদকের ভয়াল বিস্তাররোধে প্রত্যেক ইউনিয়নের বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অত্র উপজেলার সর্বস্তরের শান্তিপ্রিয় জনসাধারণ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited