শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৩৭ পিএম, ২০২০-০৮-২৭
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ জন নগর ও ০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৭৬২ জন।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৭ জন, সিভাসুতে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ০৭ জন, শেভরণ ল্যাবে ০৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, বুধবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৭৯৫ টি। এর মধ্যে ২৮৫ টি বিআইটিআইডিতে, ১০৬ টি সিভাসুতে, ১৫০ টি চমেকে, ১০২ টি চবিতে, ৯১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৪৮ টি শেভরণ ল্যাবে এবং ০২ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বাঁশখালীর ২, রাউজানের ১, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৬৭ জন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited