চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে জনস্বাস্থ্যের ৩৩৪ কোটি টাকার প্রকল্পে দুই দশকের বিশুদ্ধ পানির সংকট নিরসনের আশা

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:১১ পিএম, ২০২৫-১১-২৯

রাঙামাটিতে জনস্বাস্থ্যের ৩৩৪ কোটি টাকার প্রকল্পে দুই দশকের বিশুদ্ধ পানির সংকট নিরসনের আশা

রাঙামাটিতে দীর্ঘ দুই দশক ধরে চলা বিশুদ্ধ পানির সংকট নিরসনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)–এর অর্থায়নে ৩৩৪ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প দ্রুত এগিয়ে চলছে। পাহাড়ি বৈচিত্র্য ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় দীর্ঘদিন ধরে পানি সংকটে ভোগা রাঙামাটিবাসীর জীবনে বড় পরিবর্তন আনবে এই প্রকল্প এমনটি ধারনা স্থানীয়দের।
রাঙামাটির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, “পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্পের আওতায় রাঙামাটি পৌর এলাকায় ২৫ এমএলডি ক্ষমতার আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পের অংশ হিসেবে পর্যটন শহরজুড়ে ৮,৩০০ মিটার সঞ্চালন লাইন এবং প্রায় ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ চলছে। বর্তমানে মাত্র ৩০ শতাংশ মানুষ পানি পেলেও প্রকল্প শেষ হলে পৌর এলাকার ১০০ শতাংশ নাগরিক নিরাপদ পানির আওতায় আসবে। ইতোমধ্যে কাপ্তাই হ্রদের পানি শোধন করে পৌরসদরে সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য বিভাগ। ২০৫০ সাল পর্যন্ত বাড়তে থাকা জনসংখ্যার চাহিদা পূরণে এটি সক্ষম হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও পৌর এলাকার বাইরের বিচ্ছিন্ন আইল্যান্ডগুলোর জন্য স্থাপন করা হচ্ছে ১৩টি উৎপাদক নলকূপ ও স্বতন্ত্র পাইপলাইন ব্যবস্থা। জেলার ১০টি উপজেলার ৫০টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ১,৮০০টি পানির উৎস ও ১৮০টি কমিউনিটি– বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম, যেগুলো থেকে প্রতিটি স্কিমে নিয়মিত পানি পাচ্ছে ৮– থেকে ১০ পরিবার।
পাশাপাশি সাজেকসহ দুর্গম পাহাড়ি অঞ্চলে ১৩টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ দ্রুত এগোচ্ছে জানিয়ে জনস্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ জানায়, সাজেকের পর্যটন এলাকায় নির্মিত হচ্ছে ১০০ ঘনমিটার/ঘণ্টা ক্ষমতার পানি শোধনাগার, ৬ কিলোমিটার সঞ্চালন এবং ১২ কিলোমিটার বিতরণ লাইন, যা পর্যটন রিসোর্ট, স্থানীয় গ্রামসহ আশপাশের বসতিগুলোতে প্রথমবারের মতো টেকসই পানি সুবিধা দেবে।
কাপ্তাই উপজেলার বিজিবি ক্যাম্পে, বাঘাইছড়ির সাজেক থানা এলাকায় মাচালং বাজারে ভূ-উপরস্থ পানি শোধনাগার নির্মাণকাজ বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি ভূ-গর্ভস্থ পানি সরবরাহের ১০টি প্যাকেজের মধ্যে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন, লংগদুর গাথাছড়া, রাজস্থলী উপজেলার পরিষদ এলাকা, কাউখালীর রাঙ্গীপাড়া এলাকায় কাজ চলমান ও বাকী ০৫টি প্যাকেজের দরপত্র প্রক্রিয়াধীন আছে। উক্ত ১০টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কীমে উৎপাদক নলকূপের স্থাপনপূর্বক ওভারহেড ট্যাংক ও পানি সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিটি স্কীমে অন্তত ২০০ পরিবার নিরাপদ পানির সুবিধাভোগ করবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
স্বাস্থ্যবিধি উন্নয়নে নির্মাণ করা হয়েছে ১০টি পাবলিক টয়লেট এবং সাজেকে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতির কাজ চলছে। এছাড়া পিইডিপি-৪ প্রকল্পে জেলার দুর্গম বিদ্যালয়গুলোতে স্থাপন করা হয়েছে ৪২৮টি ওয়াশব্লক ও ৩৯৫টি গভীর নলকূপ, যা পাহাড়ি শিশুদের স্যানিটেশন ও নিরাপদ পানির নিশ্চয়তা দিয়েছে।
রাঙামাটি জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া জানিয়েছেন, আধুনিক ও টেকসই পানি ব্যবস্থার পথে রাঙামাটি অনেকদূর এগিয়েছে। তিনি বলেন, সাজেক পর্যটন এলাকাসহ রাঙামাটি জেলার বিভিন্ন পাথুরে এলাকায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ঝর্ণার পানি পরিশোধনের নিমিত্তে ৪৮টি জিএফএস সিস্টেমের মাধ্যমে রাঙামাটি জেলার বিভিন্ন দূর্গম  উপজেলায় পানি সরবরাহ চলমান আছে। এতে করে  ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, প্রাকৃতিক দুর্যোগে সংকট হ্রাস পাবে এবং বিশুদ্ধ পানি নিশ্চিত হলে স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকি কমার পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক জীবনমানে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে।
রাঙামাটি জেলায় দীর্ঘ কয়েক দশক সময়কালে ধারাবাহিকভাবে সৃষ্ট বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনে জনস্বাস্থ্য বিভাগের ৩৩৪ কোটি টাকার এই সমন্বিত প্রকল্পটি বাস্তবায়িত হলে রাঙামাটিবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হবে এমনটাই স্থানীয়দের প্রত্যাশা।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর