চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গামাটির পাহাড়ে পাহাড়ে শোক

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:৫৫ পিএম, ২০২৫-১২-৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গামাটির পাহাড়ে পাহাড়ে শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর এই চলে যাওয়ায় সারাদেশের পাশাপাশি পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও নেমে এসেছে গভীর শোক। খবরটি ছড়িয়ে পড়তেই রাঙ্গামাটির হাজী ধনমিয়া পাহাড় এলাকায় নীরবতা ও বিষণ্নতা দেখা যায়। অনেকেই মসজিদে এসে দোয়া করেন, কেউ কেউ স্মরণ করেন দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার কথা। পাহাড়ি এই জনপদেও মানুষ তাঁকে একজন সাহসী ও দৃঢ়চেতা রাজনৈতিক নেত্রী হিসেবেই মনে রাখছেন। হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুল জলিল শোক প্রকাশ করে বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চাই।” পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন এলাকায়, বিশেষ করে হাজী ধনমিয়া পাহাড় অঞ্চলের মসজিদ ও ঘরে ঘরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করছেন। অনেকেই মনে করছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে একজন অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের অবসান ঘটেছে। পাহাড়ি জনপদের মানুষের মুখে মুখে আজ শোকের কথা, স্মৃতির কথা আর দোয়ার আহ্বান—যেন নীরব পাহাড়ও এই বিদায়ের ভার বয়ে বেড়াচ্ছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর