শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩১ পিএম, ২০২৬-০১-০৮
দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
বিএনপির নেতারা জানিয়েছেন, সফরটি পুরোপুরি অরাজনৈতিক। নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না তারেক রহমান।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, যা নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ১৮ জানুয়ারি বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সড়কপথে চট্টগ্রামে আসবেন। কোনো পথসভা বা বক্তব্যের পরিকল্পনা নেই।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন দীর্ঘ সময় পর আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
১৮ জানুয়ারি সন্ধ্যায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। একইদিন রাতে তারেক রহমান চট্টগ্রামে রাত্রিযাপন করবেন।
১৯ জানুয়ারি কর্মসূচির বিষয়ে এখনো আমাদের জানানো হয়নি।
নগর বিএনপির নেতারা মনে করছেন, তার আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন গতি আসবে, যা আগামী নির্বাচনে প্রার্থীদের জন্য সহায়ক হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে তারেক রহমান চট্টগ্রাম সফর করেছিলেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited