চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে মিললো ৩ লাশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৮ পিএম, ২০২৫-১২-২০

রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে মিললো ৩ লাশ

রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামের এক নৈশপ্রহরী ও হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. আলী আকবর (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া রাঙ্গুনিয়ায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে লাশ ৩টি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন মো. শফি।
পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। শনিবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজন চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত শফি’র চোখ উপড়ে ফেলা হয়েছে, শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। 
নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি চারা বটতল বাজারে এক বছর ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে।
এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় ফটিকা ইউনিয়নের কামাল পাড়ার একটি ভাড়া বাসার ছাদে ঝুলন্ত অবস্থায় মো. আলী আকবরের লাশ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তিনি রাঙ্গুনিয়ার দক্ষিণ ঘাগড়া খিলমোগল বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের পুত্র।
জানা যায়, আলী আকবর ৪ মাস পূর্বে প্রবাস থেকে দেশে ফিরেন। স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননীকে বিয়ে করে ওই এলাকার ভাড়া বাসায় বসবাস করছিলেন। পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না।
কয়েকদিন আগে রাঙ্গুনিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ভাড়া বাসায় ফিরে রাতে আত্মহত্যা করেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনিস জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যা- তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
অপরদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় আসরাত জাহানের (২২) ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর