চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চার অভিযানে গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৩৪ পিএম, ২০২৪-১০-২২

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চার অভিযানে গ্রেফতার ৪

চট্টগ্রামে বিভিন্ন এলাকায় র‍্যাবের পৃথক পৃথক চার অভিযানে বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক ১ আসামি, পুরুষ শিশু ধর্ষণকারী ১জন, প্রবাসী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ১জন ও বিভিন্ন মামলার পলাতক ১জনসহ মোট ৪জন আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭ এর আভিযানিক দল। র‍্যাব জানায়, ২১ অক্টোবর (সোমবার) চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার সহ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নাজিম উদ্দিন (৪৭), ইপিজেড থানা এলাকায় ১৩ বছরের একটি শিশু (পুরুষ) ধর্ষণ মামলার আসামি মোঃ সাদেকুল ইসলাম (২৪), ফটিকছড়ি থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী নেছার আহমেদ তোতা হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত ২১ বছরের পলাতক আসামি বাবুল (৪২) এবং সীতাকুন্ড থানার তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিজাম উদ্দিন প্রকাশ নেজাম (৩৫)'কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সংশ্লিষ্টদের স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
 

রিটেলেড নিউজ

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত


চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত


সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়ায় কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

চট্টগ্রামে জামায়াত জোটের ভরাডুবি, ভোটে ভাগ মোমবাতি-হাতপাখার

নিজস্ব প্রতিবেদক :  এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত


ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

ফটিকছড়িতে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত


নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর