চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হযরত আমজাদ আলী শাহ্ আল-মাইজভান্ডারী (রহ.) দরবার শরীফে নতুন পরিচালনা কমিটি গঠন

মহেশখালী প্রতিনিধি :    |    ০৫:৩০ পিএম, ২০২৬-০৬-১১

হযরত আমজাদ আলী শাহ্ আল-মাইজভান্ডারী (রহ.) দরবার শরীফে নতুন পরিচালনা কমিটি গঠন

হযরত আমজাদ আলী শাহ্ আল-মাইজভান্ডারী (রহ.) দরবার শরীফের ধর্মীয়, আধ্যাত্মিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি দরবার শরীফের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আশেকান, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দরবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দরবার শরীফে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, মিলাদ-মাহফিল, ওরশ শরীফ, জিকির-আযকারসহ আশেকান-ভক্তদের জন্য নানা সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনার পাশাপাশি দরবারের অবকাঠামোগত উন্নয়ন, সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই নতুন এ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাসেল। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাশেম এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন কামাল হোসাইন নাগু।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলতাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ. কে রানা, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ রেযা, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আয়াতুল্লাহ, ভলান্টিয়ার সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হক।

দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, নবগঠিত কমিটি নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি আশেকান-ভক্তদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ, দরবার শরীফের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবে আয়োজন এবং নতুন প্রজন্মের মাঝে আধ্যাত্মিক শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কমিটি গঠন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সংশ্লিষ্টরা বলেন, হযরত আমজাদ আলী শাহ্ আল-মাইজভান্ডারী (রহ.)-এর আদর্শ, শিক্ষা ও আধ্যাত্মিক দর্শনকে ধারণ করে দরবার শরীফের সেবায় আত্মনিয়োগ করাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য। দরবারের ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশ অক্ষুণ্ন রেখে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দরবার শরীফের পক্ষ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে গাউসুল আজম মাইজভান্ডারীর উসিলায় তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আমানতের সঙ্গে পালন করার তৌফিক কামনা করা হয়।

দরবার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ সদস্য তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে। এদিকে নতুন কমিটি গঠনের খবরে আশেকান, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দরবার শরীফের ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সমৃদ্ধ ও বেগবান হবে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর