চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯১০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২৩ পিএম, ২০২৪-১০-২৭

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৯১০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক ব্যবসায়ী মোঃ জিয়া উদ্দিন’কে গ্রেফতার করে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন ডিসি রোড সংলগ্ন  এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে আসামি মোঃ জিয়া উদ্দিন'কে (৩৭) হেফাজতে নেয়। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার হরিনাবাড়ি গ্রামের রশিদ আহমদ এর ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার নিজ হাতে বের করে দেওয়া মতে বালিশের পাশে একটি কাঁধ ব্যাগে রাখা ৪৬টি পলিজিপার প্যাকেট হতে মোট ৯১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য কক্সবাজার জেলা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭ লক্ষ ৩০ হাজার টাকা। র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. শরীফুল উল আলম এ অভিযানের বিষয়ে 'দৈনিক আমাদের বাংলা'কে সত্যতা নিশ্চিত করেন এবং জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু ও পেকুয়া থানায় ০২টি এবং বগুড়া সদর থানায় ০১টি সহ মোট ০৩টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রবিবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর