শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৪৭ পিএম, ২০২৫-১১-০৮
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এ দিনব্যাপি ‘ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বায়েজিদের আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, জিপিএইচ ইস্পাতের পরিচালক সাদমান সাইকা সেফা, আয়োজক কমিটির আহ্বায়ক, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী সহ বিভিন্ন অনুষদের অধ্যাপক ও বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ যেখানে নিজেকে প্রমাণ করে ক্যাম্পাস থেকে ক্যারিয়ার শুরু করার। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজের দক্ষতা ও মেধাকে প্রমাণ করার জন্য একটি প্লাটফর্ম খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে এর মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করবে এবং সঠিক কর্মস্থল খুঁজে নিতে সহায়ক হবে।
শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস থেকে চাকরীর সুযোগ করে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। এতে দেশের স্বনামধন্য ২৫টি চাকরীদাতা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে সিভি জমা দিয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পান শিক্ষার্থীরা। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং নিয়োগকর্তাদের একটি একক প্লাটফর্মে সংযুক্ত করা যাতে কর্মসংস্থানের প্রচার, পেশাদার সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যের সাথে সারিবদ্ধ করা যার ফলে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) প্রয়োজনীয় শর্ত ও নির্দেশনা পূরণ হয়।
দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট ও প্লেসমেন্ট ডে—তে বিশেষ আলোচনা পর্বে দেশের জনপ্রিয় প্রতিষ্ঠানের এইচআর হেড ও প্রফেশনালরা শিক্ষার্থীদের সামনে চাকরির সাক্ষাৎকারের বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited