শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:১৫ পিএম, ২০২৫-০৪-১৫
চট্টগ্রামের বোয়ালখালী সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে শুরু হওয়া এ উৎসব ছিল নানা আয়োজনে পরিপূর্ণ।
জাতীয় সংগীত ও বর্ষবরণের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর একে একে মঞ্চে স্থান পায় দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, গীতিনাট্য, মোড়ক লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো জনপ্রিয় ও মনোমুগ্ধকর পরিবেশনাগুলো।
উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন ও আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ, স্কাউট প্রতিনিধি পূজন, মো. জসিম উদ্দিন এবং বর্ষবরণ উদযাপন পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।
শিক্ষক সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের যৌথ সঞ্চালনায় দিনব্যাপী এ আয়োজনে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited