চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো, ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:০২ পিএম, ২০২২-০৩-১৩

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো, ম্যানইউর জয়

ইনজুরি থেকে ফিরেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদোর। পেশাদার ফুটবলে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭।


রেকর্ড গড়ার পর তার হ্যাটট্রিকেই টটেনহাম হটস্পারকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে শনিবার রাতে দলের হয়ে ৩টি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৫৯টি। ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৭টি।

ফিফার পরিসংখ্যান তুলে ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান ও ডেইলি মেইলের প্রতিবেদনে রোনালদোকে ফিফার ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক বলা হয়েছে।

ফিফার হিসাব মতে সাবেক অস্ট্রিয়া ও তৎকালীন চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার ইয়োসেফ বাইকানের গোল সংখ্যা ছিল ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে রোনালদো ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন। অবশেষে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।

১২ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেওয়া গোলটি করে তিনি ছুঁয়ে ফেলেন ৮০৫ গোল করা জোসেফ বাইকানকে। এরপর হ্যারি কেইনের পেনাল্টি গোলে সমতায় ফেরে টটেনহাম। কিন্তু ৩৮ মিনিটের গোলে রোনালদো বাইকানকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেওয়ার সঙ্গে ইউনাইটেডকে আবার এগিয়ে দেন। তবে হ্যারি ম্যাগুয়ারের আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে স্পাররা। কিন্তু রোনালদো ৮১ মিনিটে হ্যাটট্রিক করে জয় এনে দেন ইউনাইটেডকে।

এ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। লিভারপুল ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।


 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর