চট্টগ্রাম   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৭:৪৫ পিএম, ২০২৬-০৯-২০

রাঙামাটির কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিজ শাহরিয়ার সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. নাছির উদ্দিন একজন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি)। সাদিজ একজন কলেজছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও নরসিংদী থেকে আসা ১২ সদস্যের একটি পর্যটক দল রোববার কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। দুপুরে ঘোরাঘুরি শেষে দলের সদস্যরা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে পানিতে নেমে নিখোঁজ হন সাদিজ।

পরে তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই সীতাঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতির্ময়ানন্দ মহারাজ ও ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হোসেন।

রিটেলেড নিউজ

সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

সর্পদংশন ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক নয়, হাসপাতালে যাওয়া জরুরি- ডা. সেখ ফজলে রাব্বি

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অ...বিস্তারিত

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

কাপ্তাই হ্রদের জলছোঁয়া সৌন্দর্যে মুখর রাঙামাটি, বাড়ছে পর্যটকের ভিড়

আলমগীর মানিক, রাঙামাটি : ‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দি...বিস্তারিত

জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

জনস্বাস্থ্যের অনিয়ম তদন্তে এসে সন্তোষজনক বললেন দুদকের সহকারী পরিচালক

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত...বিস্তারিত

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭৭

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭৭

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফ...বিস্তারিত

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের দূর্গম পাহাড়ে  প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে  স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত

সর্বশেষ খবর