চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কালুরঘাট সেতুতে কাভার্ডভ্যানে আটকে দীর্ঘ জট

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৮ পিএম, ২০২১-০১-০৬

কালুরঘাট সেতুতে কাভার্ডভ্যানে আটকে দীর্ঘ জট

এমনিতেই নড়বড়ে। ছোট-বড় কোন গাড়ি গেলেই কেঁপে উঠছে পুরো সেতু। সেই কালুরঘাট সেতুর মাঝ অংশে বড় একটি কাভার্ডভ্যান এসে আটকে সৃষ্টি করেছে প্রায় দুই ঘন্টার জট। সৃষ্ট জটের কারণে এই ২ ঘন্টা চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। এমনকি এ সময়টুকুতে আটকে ছিল দোহাজারী থেকে ষোলশহরগামী ট্রেনও।  বুধবার (৬ জানুয়ারি) সকালে সেতুর ওপর একটি কার্ভাডভ্যানের চাকা পাংচার হওয়াতেই এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সেতুর পশ্চিম দিকে থেকে একটি কাভার্ডভ্যান এসে মাঝ অংশে আটকে যায়। এতে করে এক মুখী এ সেতুতে সৃষ্টি হয় চরম যানজট। সেতুর দু’দিকেই আটকে থাকে শত শত যানবাহন। এমনকি দোহাজারী থেকে ফেরার পথে ৭টা ৫০ মিনিটে সেতুর একপ্রান্তে প্রায় দুই ঘন্টার জটে আটকে থাকে দোহাজারী ডাউন ট্রেন। একটি গার্মেন্টস কোম্পানিতে কর্মরত সোহরাব হোসেন তুষার বলেন, ‘সকালে অফিসে যাওয়ার পথে দেখি যানজটে বেহাল অবস্থা। প্রায় দু’ঘন্টা এ যানজটে আটকে ছিলাম। এ কারণে দেরি হওয়াতে আর অফিসেও যেতে পারিনি।’ এদিকে রেলওয়ে সূত্র জানায়, সৃষ্ট যানজটের কারণে দোহাজারী থেকে ফিরতি ট্রেনটি আটকে ছিল ৯টা ৫০ মিনিট পর্যন্ত। পরে একটি রেকার এসে দুর্ঘটনায় চাকা পাংচার হওয়া কার্ভাডভ্যানটিকে উদ্ধার করে।  চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘কালুরঘাট সেতুতে একটি কাভ্যার্ডভ্যান আটকে যানজট সৃষ্টি হয়। এতে করে দোহাজারী থেকে ফিরতি একটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে দেরি হয়েছে।’ 
জোড়াতালিতে চলছে কালুরঘাট সেতু
এ সেতু বারবার সংস্কার-মেরামত করে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের আক্ষেপ, এ সেতু নাকের ডগায় মূলার মত ঝুলিয়ে নির্বাচনী বৈতরণিতে পাড় হয় ওই এলাকার জনপ্রতিনিধিরা। অন্যদিকে এই সেতুর মেয়াদ উত্তীর্ণ হয় প্রায় ২০ বছর আগে। অর্থাৎ ২০০১ সালে। এরপর ২০০৪ সালের ১৩ আগস্ট ১০ কোটি টাকা ব্যয়ে এই সেতুতে বড় ধরনের সংস্কার কাজ করা হয়। এ সময় ১১ মাস সেতুর ওপর যানবাহন চলাচল বন্ধ ছিল। এভাবে দফায় দফায় হয়েছে সেতুর সংস্কার কাজ। দীর্ঘদিনের অভিযোগ এই সেতু ‘হচ্ছে-হবে’ বলে দিন পার করছে সংশ্লিষ্টরা।
যে কারণে দেরি হচ্ছে
মূলত এ সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ ও রেলওয়ের ‘দ্বন্দ্বের’ কারণেই পিছিয়েছে নতুন সেতু নির্মাণের কাজ। যদিও গত বছরের ১২ অক্টোবর উচ্চতার প্রশ্নের এই বিরোধটি নিরসন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। মূলত প্রথমে রেলওয়ে চেয়েছিল ৭ দশমিক ২ মিটার পরে ৯ মিটার পর্যন্ত হবে নতুন সেতুর উচ্চতা। তবে সেতুর নিচ অংশে জাহাজ চলাচল ও পানি প্রবাহ সঠিক রাখতে ১২ দশমিক ২ মিটার হওয়া উচিত বলে দাবি করেছিল বিআইডব্লিউটিএ। পরে সিদ্ধান্তের জন্য উভয়পক্ষই দ্বারস্থ হোন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখান থেকেই নির্দেশনা আসে নতুন সেতু হলে তার উচ্চতা হবে ১২ মিটার। ওই সময়ে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেছিলেন, ‘সেতুর উচ্চতা নিয়ে সব জটিলতা কেটে গেছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। রেলওয়ে ও বিআইডব্লিউটিএ’র যৌথ বৈঠকে দ্বিমত থাকার পর দু’পক্ষই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সিদ্ধান্ত চায়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সব শুনে ১২ মিটারেই কালুরঘাট সড়ক কাম সেতু নির্মাণে অনুমতি দিয়েছেন। ফলে আর কোনও বাধা থাকলো না।’  যদিও বা পরবর্তীতে পূর্বাঞ্চল রেলওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, নতুন সিদ্ধান্তের আলোকে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। নতুন নির্দেশনার আলোকে কাজ করতে অর্থায়ন বাড়বে। ফলে এই জটিলতা কাটিয়ে নতুন সেতুর কাজ শুরু করতে আরও সময়ের প্রয়োজন হবে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর