চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা, সংসদ সদস্যের পিএসসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার :    |    ০৭:২৯ পিএম, ২০২০-০৮-২৪

মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলা, সংসদ সদস্যের পিএসসহ গ্রেফতার ৪

মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যুর পর বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি দাবি করে বক্তব্য দেওয়ায় তার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার ঘটনায় বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেলসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) হামলার ঘটনার পর প্রেস ক্লাবের সামনে থেকে একজন ও পরে কোতোয়ালী মোড় থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার  চারজন হলো-বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর পিএস একেএম মোস্তাফিজুর রহমান রাসেল, এনামুল হক, আবুল কালাম ও মিজানুর রহমান। বাকি তিনজন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ হামলা চালানো হয়। হামলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হয়।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ‘মৌলভী সৈয়দকে মুক্তিযোদ্ধা বলে অস্বীকার করা এবং বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি’ বাঁশখালীর এমপির এমন বক্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন চলাকালে কয়েকটি গাড়ি ভর্তি লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা সকলেই বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারী। এতে ১০ জন মুক্তিযোদ্ধা আহত হয়েছেন বলেও জানান তিনি।
আহতদের মধ্যে মোজাফফর আহমদ সহ বাঁশখালী থানা কমান্ডার আবুল হাশেম, সাতকানিয়া থানা কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম, আবদুর রাজ্জাক, মৌলভী সৈয়দের ভাতিজা জয়নাল আবেদীন, জহির উদ্দীন বাবর, ইমরানুল ইসলাম তুহিন, আবু সাদাত মো. সায়েম, মোবাশ্বের হোসেন সোহান, কামরুল হুদা পাভেলের নাম জানা গেছে।
হামলার ঘটনায় জহির উদ্দিন বাবর বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করছেন বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর