চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি :    |    ০৭:৪৯ পিএম, ২০২৬-০৯-১২

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়নভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফাইনালে কাঞ্চননগর ইউনিয়ন ছাত্রদলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নানুপুর ইউনিয়ন ছাত্রদল। নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন সরোয়ার আলমগীর।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তরুণরা যত বেশি খেলাধুলায় অংশ নেবে, তাদের মন-মানসিকতা তত বেশি ভালো হবে।

খেলাধুলা তরুণদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একই সঙ্গে খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে।

সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার গোল্ডকাপ চালু করছেন। অচিরেই চট্টগ্রামে এর উদ্বোধন হবে। আশা করছি, ফটিকছড়ির প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ে খেলবে।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সরকারি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মহিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রিটেলেড নিউজ

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত


হাটহাজারীর সড়ক নিরাপদ করতে একাধিক উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারীর সড়ক নিরাপদ করতে একাধিক উদ্যোগ প্রতিমন্ত্রী মীর হেলালের

হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীর সড়কগুলোকে আরও নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব করতে একাধিক উদ্যোগ নিয়েছেন ভূমি ও পার্ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর