চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে সাড়ে ৩০ হাজার রুশ সেনা নিহত!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:২৭ এএম, ২০২২-০৬-০১

ইউক্রেনে সাড়ে ৩০ হাজার রুশ সেনা নিহত!

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত সাড়ে ৩০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি উঠেছে। মঙ্গলবার (৩১ মে) এ দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

আনাদোলু অ্যাজেন্সি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সেরহি শাপতলা এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ রুশ সেনা নিহত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধ শুরুর পর থেকে ২০৮টি রুশ বিমান, ১৭৪টি হেলিকপ্টার, ১ হাজার ৩৫৮টি ট্যাঙ্ক, ৩ হাজার ৩০২টি সাঁজোয়া যান, ৬৪৯টি আর্টিলারি, ২০৭ টি রকেট লঞ্চার ও ৯৩ টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
রাশিয়া এখন পর্যন্ত ২ হাজার ২৭৫টি সেনা যান, ১৩ টি জাহাজ ও হালকা নৌকা এবং ১২০ টি ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ৫১৫টি চালকবিহীন আকাশযান হারিয়েছে।

খবরে বলা হয়, সাড়ে ৩০ হাজার রুশ সেনা নিহতের কথা বলা হলেও কার্যত এটি ইউক্রেনীয় সৈন্যদের সংখ্যার তুলনায় অনেক কম।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে কমপক্ষে  ৪ হাজার ৭৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। কিন্তু হতাহতের সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। তবে এ সংখ্যা কত, তা নিশ্চিত করা হয়নি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা অনুসারে ৬৭ লাখ ইউক্রেনীয় বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ৭৭ লাখেরও বেশি মানুষ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর