চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ২৭০০ নতুন অটোরিকশা প্রতিস্থাপন করেছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২১-০২-১০

চট্টগ্রামে ২৭০০ নতুন অটোরিকশা প্রতিস্থাপন করেছে বিআরটিএ

১৫ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২০০৪ মডেলের সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করে প্রতিস্থাপন (নতুন গাড়ি) করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ইতিমধ্যে ওই মডেলের ৩ হাজার ৬১৯টি সিএনজি অটোরিকশার মধ্যে ৩ হাজার ৫৯১টি গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে। এর বিপরীতে ২ হাজার ৭০০ নতুন অটোরিকশা প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর প্রক্রিয়া চলছে।  বুধবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) তৌহিদুল ইসলাম এসব তথ্য জানান। সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরে ২০০১ থেকে ২০০৫ মডেলের ১৩ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধন দিয়েছে বিআরটিএ। এসব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে ঢাকায় নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়।  
 চট্টগ্রামে ২০০১, ২০০২ ও ২০০৩ মডেলে তৈরি এমন সাড়ে ৫ হাজার সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করে ২০১৮-১৯ সালে প্রতিস্থাপন করা হয়। করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ২০০৪ মডেলের সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করার কাজ প্রায় ১০ মাস বন্ধ ছিল। গত বছরের ১৬ নভেম্বর থেকে পুনরায় স্ক্র্যাপ করার কাজ শুরু করে বিআরটিএ। ৩১ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে ৩ হাজার ৬১৯টি  ২০০৪ মডেলের পুরনো সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, সিএনজি চালিত অটোরিকশা মালিকরা সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে নতুন রিপ্লেসমেন্ট নম্বর নিচ্ছেন। বিআরটিএর কেউ যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে তার জন্য বেসরকারি কয়েকটি শো-রুমকে ডাটা এন্ট্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ইমাম ডেন্টিং, জাফর অ্যান্ড কোম্পানি, রাজামিয়া অ্যান্ড সন্স, এসবি করপোরেশন, গাউসিয়া ট্রেডার্স, মেসার্স দিলু মিয়া, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, মঞ্জুর অ্যান্ড কোম্পানি ও শাহজালাল এন্টারপ্রাইজ।  সিএনজি অটোরিকশা মালিক নুরুল ইসলাম জানান, আমি চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে চারটি সিএনজি স্ক্র্যাপ করেছি। প্রথমে দালাল টাকা চেয়েছিল। এরপর বিআরটিএ কর্মকর্তাদের সহযোগিতায় সব কাজ শেষ করি। কাউকে এক টাকাও দিতে হয়নি। উল্টো ৪টি গাড়ির লোহালক্কড় বাবদ ৮ হাজার টাকা পেয়েছি।  এক প্রশ্নের উত্তরে তৌহিদুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ২০০৪ মডেলের সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করেছে চট্টগ্রাম বিআরটিএ। একই সঙ্গে অঙ্গীকারনামা নিয়ে নতুন গাড়ি প্রতিস্থাপনের জন্য নতুন নিবন্ধন দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারি খরচে স্ক্র্যাপ করার পর লোহালক্কড় যা থাকছে তা গাড়ির মালিক নিয়ে যাচ্ছেন কিংবা বিক্রি করে দিচ্ছেন। কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তির সুযোগ নেই।    

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর