চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মহেশখালীতে বিএনপি নেতা ফরিদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৯:৪২ পিএম, ২০২৪-০৮-১৮

মহেশখালীতে বিএনপি নেতা ফরিদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের মহেশখালী পৌর বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলমকে হত্যার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ১১টায় নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে মহেশখালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় যুবদল নেতা জাহেদুল হক ও হাবিব উল্লাহকেও আসামি করা হয়। তার ২জনই আলমগীর ফরিদের ভাতিজা।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। 
বিএনপির নেতা-কর্মীরা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল শেষে রাত ১১টার দিকে পৌর বিএনপি নেতা শফিউল আলম উপজেলা সদরের গোরকঘাটা বাজার থেকে মোটরসাইকেলে বড় মহেশখালী ইউনিয়নে নিজ বাড়িতে ফিরছিলেন। এর মধ্যে বানিয়ার দোকানের সামনে পৌঁছালে সড়কে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় কিছু সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে।পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার (১৩ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, মহেশখালীতে বিএনপির দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। আরেকটি পক্ষের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ। শফিউল আলম আবু বকর সিদ্দিকের অনুসারী ছিলেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছে। এই বিরোধের বলি হলেন শফিউল আলম। তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

রিটেলেড নিউজ

বেতন বাড়িয়ে বিপদে সরকার

বেতন বাড়িয়ে বিপদে সরকার

আবদুল্লাহ মজুমদার : : মাসের শেষ দিকে সংসারের খরচ মেলাতে গিয়ে অনেক সরকারি কর্মচারীকেই হিমশিম খেতে হয়। বাড়িভাড়া, সন্তানদà§...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর