চট্টগ্রাম   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সারজিস আলমের উপস্থিতে বান্দরবানে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়ের প্রত্যয়

স্টাফ রিপোর্টার :    |    ০৮:০৯ পিএম, ২০২৬-০৮-২৩

সারজিস আলমের উপস্থিতে বান্দরবানে এনসিপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়ের প্রত্যয়

পার্বত্য জনপদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ়, সমন্বিত ও গতিশীল করার প্রত্যয়ে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য জেলা সাংগঠনিক সমন্বয় সভা। সভায় দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তৃতি এবং নেতাকর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান কেসিআই অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।
সভায় পার্বত্য অঞ্চলে দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডের পরিধি সম্প্রসারণ, নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া স্থানীয় জনগণের সঙ্গে দলের সম্পৃক্ততা বৃদ্ধি, পার্বত্য জনপদের সামাজিক ও নাগরিক ইস্যুতে কার্যকর সাংগঠনিক ভূমিকা পালন এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা, অভ্যন্তরীণ সমন্বয়, তৃণমূলের সক্রিয়তা এবং গণসম্পৃক্ততাকে দলের ভবিষ্যৎ অগ্রযাত্রার অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেন। সারজিস আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমন্বয় সভাকে কেন্দ্র করে বান্দরবানে এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ের ১০ তরুণের হাতে কম্পিউটার দক্ষতার সনদ

দুর্গম পাহাড়ের ১০ তরুণের হাতে কম্পিউটার দক্ষতার সনদ

স্টাফ রিপোর্টার : : তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাà...বিস্তারিত


পাহাড়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী, বিনামূল্যে সেবা পেল ৮’শ রোগী

পাহাড়ে অসহায় মানুষের পাশে সেনাবাহিনী, বিনামূল্যে সেবা পেল ৮’শ রোগী

আলমগীর মানিক, রাঙামাটি : দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাà...বিস্তারিত


রাঙামাটিতে ৫৩ মোবাইল ও ১৭ হাজার টাকা উদ্ধার করল ১৮ এপিবিএন

রাঙামাটিতে ৫৩ মোবাইল ও ১৭ হাজার টাকা উদ্ধার করল ১৮ এপিবিএন

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলিà¦...বিস্তারিত


পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা

পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি : : কাপ্তাই হ্রদের নীল জল, পাহাড়ের সবুজ আর নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দেশ-বিদেশের নানা প্রানà§...বিস্তারিত


রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ ১২ জন গ্রেফতার

রাঙ্গামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ ১২ জন গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলায় আজ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটির জেলার যুগ্ম সাধারণ সম্পাদক à...বিস্তারিত


কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর