চট্টগ্রাম   বুধবার, ১১ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বিলিয়ন ডলার পণ্য রপ্তানির আহবান : চেম্বার সভাপতি

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:৪০ পিএম, ২০২৬-১১-১১

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ইন্দোনেশিয়ার পক্ষে হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে থেকে ইন্দোনেশিয়ার আমদানি প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত লিস্টিওয়াতি (H.E. Ms. Listyowati)। তিনি বলেন-দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, জ্বালানি, ওষুধ, রাসায়নিক পণ্য ও শিল্পের কাঁচামাল খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ১১ নভেম্বর সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ব্যবসায়ীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশের ঔষধের গুণগতমানের প্রশংসা করে রাষ্ট্রদূত ইন্দোনেশিয়ায় বাংলাদেশি ঔষধের বাজার সম্প্রসারণে সেখানকার ব্যবসায়ীদের সাথে আরো কার্যকর যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন-চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। এ অঞ্চলের বন্দর, শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণ করা সম্ভব। এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়ায় এবং বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ সহজ করতে ইন্দোনেশিয়ার দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন-ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ কয়লা, ক্লিংকার, পামওয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বাংলাদেশের সিমেন্ট শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার ক্লিংকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান কাঁচামাল কয়লাও ইন্দোনেশিয়া সরবরাহ করে বাংলাদেশের জ্বালানী খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তিনি বলেন, ইন্দোনেশিয়া বিশ্বব্যাপী হালাল ইন্ডাস্ট্রি ও পণ্য সরবরাহে শীর্ষস্থানে অবস্থান করছে। এ খাতে বাংলাদেশের সাথে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশে যৌথ বা একক ইন্দোনেশিয়ান বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে হালাল খাদ্যশিল্প, শিল্পের কাঁচামাল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা গেলে আগামী পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে দু’দেশের মধ্যে বাণিজ্যে ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতি মোকাবেলায় অন্তত বাংলাদেশ থেকে ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির জন্য রাষ্ট্রদূতকে ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি আরো বলেন- ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্যে বাংলাদেশী ব্যাংকের এলসি সরাসরি গ্রহণ করে না ইন্দোনেশিয়ান কোম্পানিগুলো। তৃতীয় দেশের মাধ্যমে এলসি গ্রহণ করায় ব্যবসায়ীদের অর্থ ও সময় ব্যয় হচ্ছে। তাই এই সমস্যা সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা এবং ঢাকা-জার্কাতা সরাসরি বিমান ও নৌ-যোগাযোগ চালু করতে রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।

সাবেক চেম্বার সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন-বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে  রেলওয়ে কোচ আমদানি করে। বাংলাদেশে রেলওয়ে ওয়ার্কশপ উন্নয়নের মাধ্যমে ইন্দোনেশিয়ার সহযোগিতায় রেল কোচ উৎপাদনে ভূমিকা রাখার আহবান জানান তিনি। 
 
অন্যান্য বক্তারা বলেন- ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে থেকে বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র ইন্দোনেশিয়া। তাই দু’দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যালস, পাট ও পাটজাত পণ্য, মসলিম শাড়ী রপ্তানি এবং বাংলাদেশের সিমেন্ট, স্টিল এবং বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামালের ব্রেকওয়ার্ড লিংকেজ হিসাবে বাংলাদেশে একক ও যৌথ বিনিয়োগের আহবান জানান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিয়েতনামের অনারারী কনসাল এস.এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসুলেট মোহাম্মদ মহসিন, সাবেক চেম্বার পরিচালক ডা. মইনুল ইসলাম মাহমুদ, বর্তমান চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, শহীদুল আলম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, সাইনশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া রহমান গাজী, উইমেন চেম্বারের পরিচালক নুজহাত নূরী কৃষ্টি, আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) শহীদুল্লাহ্ চৌধুরী। এ সময় দূতাবাসের থার্ড সেক্রেটারী রব্বি ফিরলি হারখা (Mr. Robbi Firly Harkha) ও অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো (Mr. Sapto Rudiyanto), চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন, চেম্বার পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আবু হায়দার আমজাদ, সরোয়ার আলম খান, নুরুল ইসলাম,  আসাদ ইফতেখার ও সেলিম নুর, ফিলিপিনের অনারারি কনসাল মোহাম্মদ এ আউয়ালসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  

রিটেলেড নিউজ

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭২

আমাদের ডেস্ক : : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেà¦...বিস্তারিত


৭৪ দলিলের আড়ালে প্রশাসনের অদৃশ্য চোখ!

৭৪ দলিলের আড়ালে প্রশাসনের অদৃশ্য চোখ!

আবদুল্লাহ মজুমদার : : জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্নটি নতুন নয়। দীর্ঘদিন ধরে সরকারি খাসজমি দখল, অ...বিস্তারিত


মূল্যবোধের অবক্ষয়ে বিপন্ন সমাজ ও রাষ্ট্র: বিবেকের পতনে ক্রমেই ম্লান হচ্ছে মানবিকতা, ন্যায়নীতি ও নৈতিকতার ভিত্তি

মূল্যবোধের অবক্ষয়ে বিপন্ন সমাজ ও রাষ্ট্র: বিবেকের পতনে ক্রমেই ম্লান হচ্ছে মানবিকতা, ন্যায়নীতি ও নৈতিকতার ভিত্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ একটি জাতির প্রকৃত পরিচয় তার অর্থনৈতিক সমৃদ্ধি, সুউচ্চ অট্টালিকা, প্রশসà...বিস্তারিত


এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি : এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধ, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ ও নিরাপদ ব্যাংকিং সেবার মানোন্ন...বিস্তারিত


শ্রমিকের শরীরে চিমটি, রাষ্ট্রের বিবেকে আঘাত

শ্রমিকের শরীরে চিমটি, রাষ্ট্রের বিবেকে আঘাত

আবদুল্লাহ মজুমদার : : রাষ্ট্রের হাতে আইন আছে, ক্ষমতা আছে, অপরাধ দমনে প্রশিক্ষিত বাহিনীও আছে। কিন্তু রাষ্ট্রের শক্তির প্à...বিস্তারিত


কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর