শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৪৫ পিএম, ২০২৪-০৯-৩০
আজকে ফটিকছড়ি অরক্ষিত অবস্থায় আছে, জনগণ শান্তিতে নেই। আগের দিনের যে রকম দখল বেদখল হয়েছে আজকেও ফটিকছড়িতে দখল বেদখল চলতেছে। থানার ওসি দুই দিক থেকে টাকা নেয়। আমরা মনে করতাম পুলিশ এক দিক থেকে টাকা নেয়। বাদীর কাছ টাকা নিলে তার পক্ষে কাজ করবে, আসামির পক্ষ থেকে টাকা নিলে আসামীর পক্ষের কাজ করবে। কিন্তু এ থানায় আসামীর পক্ষে থেকে টাকা নেয়, বাদীর পক্ষে থেকে নেয়। কিন্তু আমাদের কিছু
বিএনপিপন্থী থানার মধ্যে দালালী করে। সাবধান করে দিচ্ছি ফটিকছড়ি থানার ওসি এবং তদন্তের বিরুদ্ধে অভিযোগ করবো আমি। ২৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পাইন্দং চামার দিঘি এলাকায় পাইন্দং বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শান্তি সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য উক্ত করেন বিএনপি নেতা মোঃ ইমরান হোসেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু আজম তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর।
এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীশাহীন।
জিয়াদ মাহমুদ চৌধুরী ও নাজিমুল হক লিটনের যৌথ সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মোবারক হোসেন কাঞ্চন, মো. এমরান হোসেন, মনছুর আলম চৌধুরী, মোশারাফুল আনোয়ার মসু, হাফেজ জয়নাল ভান্ডারী, সাইফু উদ্দীন, যুবদল নেতা মোজাহারুল ইসলাম লাভলু, ছাত্রদল নেতা মহিন উদ্দীন মেসীসহ আরো অনেকেই।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited