শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৩:৩৫ পিএম, ২০২৬-০৯-০৮
হাটহাজারীতে বিয়ের দুই মাসের মাথায় সাদিয়া ইসলাম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়া তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং নিজের কষ্টের কথা জানিয়েছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদিয়া উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা।
তার স্বামী আসিফ রাউজান উপজেলার গহিরা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে বিচ্ছেদের পর আসিফের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের পর তারা হাটহাজারীর ওই বাসায় বসবাস করছিলেন। গত ৩১ আগস্ট তারা নতুন বাসাটিতে ওঠেন।
সোমবার দুপুরে আসিফ মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের এক সদস্য বলেন, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। তখন সে কিছুটা মানসিক কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে দ্রুত দেখা করার কথা বলা হয়েছিল। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited