শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:০৩ পিএম, ২০২২-০৯-২৫
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গার্হ্যস্থ বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সংস্কৃত বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
রবিবার (২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ৭৯ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৮ হাজার ৬৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১১৫ জন।
কক্সবাজারে ২৯ টি পরীক্ষা কেন্দ্রে ১৭ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৬ হাজার ৯১৬ জন এবং অনুপস্থিত ছিল ২৪৬ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ৫১৭ জনের মধ্যে অংশ নেয় ৫ হাজার ৪৫৯ জন। অনুপস্থিত ছিল ৫৮ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২৩ টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৩৪৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ২৩১ জন এবং অনুপস্থিত ছিল ১১৫ জন।
বান্দরবান জেলায় ১৫ টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৮২৮ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৭৬৫ জন এবং অনুপস্থিত ছিল ৬৩ জন পরীক্ষার্থী। ২১৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার তিন বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৯৭ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited