শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:১১ পিএম, ২০২২-০৪-১৩
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শাহবাজের শাসনামলে পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন বলে পাকিস্তানে অবস্থিত রুশ দূতাবাস নিশ্চিত করেছে।খবর জিও নিউজের।
রাশিয়ার দূতাবাসের এক টুইটে বলা হয়, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন আশাবাদী যে আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা এবং পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ উদ্যোগ নেবেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে বর্তমান নেতৃত্বের ‘সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য সুবিবেচিত অবস্থানের’ প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক থেকে এ সংক্রান্ত একটি নোটে এ কথা বলা হয়েছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ব্যাপকভাবে বিরূপ সমালোচনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এমন নোট দেওয়া হলো।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited