চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৯:১৩ পিএম, ২০২৬-০৩-০১

পার্বত্য চট্টগ্রামে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিতের নির্দেশ পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের

সরকার গঠন পরবর্তী ১৮০ দিনের মধ্যেই রাঙামাটিতে চলমান উন্নয়ন কার্যক্রমগুলোর দৃশ্যমান অগ্রগতি প্রদর্শনের জন্য রাঙামাটির সংশ্লিষ্ট্য সরকারী সকল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাঙামাটির ২৯৯ আসনের এমপি দীপেন দেওয়ান। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার ৬দিনের সফরে রাঙামাটিতে এসে সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এই নির্দেশনা প্রদান করেছেন।
রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, রাঙামাটির সেনা রিজিয়ন কমান্ডার, রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্তাব্যক্তিগণ ও সরকারী সকল দপ্তরের দপ্তর প্রদান ও তাদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, দুপুরের পার্বত্যমন্ত্রী রাঙামাটি জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে মন্ত্রী রাঙামাটির স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সমস্যার সমাধানে এবং চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো ত্বরান্বিতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সুচিন্তিত মতামত গ্রহণ করেন। মতবিনিময়কালে রাঙামাটির কাপ্তাই লেক ড্রেজিং, স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, ২৫০ শয্যা হাসপাতাল অবিলম্বে চালুকরণ, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, নৌ-এ্যাম্বুলেন্স চালুকরণসহ দূর্গম অঞ্চলগুলোতে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণ, জেলায় বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাঙামাটিতে মাদকমুক্ত করণে নিজস্ব মতামত তুলে ধরে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব সমস্যা সমাধানে নিজস্ব মতামত তুলে ধরেছেন অংশীজনেরা।
এসময় পাহাড়ের সমস্যা সমাধানে কোনো ধরনের বৈষম্য নয়; সকলের সাথে আলাপ-আলোচনা করে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার উন্নয়নে যা-যা করনীয় তার সবটুকুই করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান-এমপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্যমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলার জেলা পরিষদগুলো আপাতত যে অবস্থায় আছে তাদেরকে দিয়েই চলমান কার্যক্রম পরিচালিত করা হবে। এখনো পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া রাঙামাটির কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর