শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৪:২৭ পিএম, ২০২২-০৭-২৩
চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃীবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনারের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় কৃষ্ণপদ রায় বলেন, ' গণমাধ্যম হচ্ছে পুলিশের কাছে উন্মুক্ত ও কার্যকরী মাধ্যম। গণমাধ্যম আছে বলেই আমাদের আত্মমর্যাদাটা আছে।
২৩ জুলাই (শনিবার), বেলা ১২ টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের ৪র্থ তলার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, ' আয়নাতে যেভাবে নিজের চেহারাটাকে ভালোভাবে দেখা যায়, ঠিক তেমনি একটি সমাজ ও রাষ্ট্রকে মিডিয়ার মাধ্যমে দেখা যায়। মিডিয়া নিজেকে ভুল শুধরানোর জন্য দেখিয়ে দেয়।মিডিয়া হচ্ছে নিজের ঘরের আয়নার মত'।
পুলিশ কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, 'পুলিশের প্রধান কাজ হচ্ছে মানবিক পুলিশ হওয়া, জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে জনমন থেকে পুলিশ ভীতি দূর করে, পেশাদার আচরণ করা, মাদক নির্মুলের জন্য কাজ করা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা। একটা সক্ষম প্রজন্মের রাষ্ট্রে গড়তে হলে পুলিশকে পেশাদারিত্ব হতে হবে বেশি'।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, এতে আরো উপস্থিত ছিলেন সিএমপির সকল বিভাগের উপপুলিশ কমিশনারৃন্দ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দীন, বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited