শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২০ পিএম, ২০২১-০৬-২৮
কর্ণফুলী থানার ভেল্লাপাড়া এলাকা থেকে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার (২৮ জুন) বিকেলে বিষয়টি জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। গ্রেফতার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন। থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) দুপুরে ভেল্লাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-৭। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন। ওসি দুলাল মাহমুদ বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে। সোমবার ( ২৮ জুন) সকালে মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited