শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২৪-০৯-১৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭এর চট্টগ্রামের সদস্যরা।
আজ এক বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে, জেলার রাঙ্গুনিয়া থানাধীন চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রানীরহাট বাজারস্থ কেবিএস কনভেনশন হলের সামনে এক লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে র্যাবের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আসামি তৌহিদুল ইসলাম মামুন (৩৪)-কে আটক করে। মামুন রাঙ্গুনিয়া এলাকার মো.আইয়ুব আলীরছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক আসামির দেহ তল্লাশি করে প্যান্টের পিছনে কোমর হতে একটি দেশি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি আরো জানায়, জব্দ আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।
মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামিকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited