শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:৪৬ পিএম, ২০২৬-০৭-২১
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করেছে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ। গত ১৯ জুলাই রবিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলা একাডেমিতে "আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা" শীর্ষক এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো-কে মর্যাদাপূর্ণ "নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড ২০২৬" প্রদান করা হয়।
সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং 'ইউথ ফোরাম বাংলাদেশ'-এর চেয়ারম্যান রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী পিএইচএফ।
নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে রাজধানী ঢাকায় এটি সাংবাদিক ইরফানের ষষ্ঠ মর্যাদাপূর্ণ সম্মাননা। এর মাত্র কিছুদিন আগেই তিনি রাজধানীতে আরও দুটি সম্মাননায় ভূষিত হন। গত ১১ জুলাই বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্টার বাংলাদেশ মিডিয়া’র যৌথ উদ্যোগে তাঁকে ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এর ঠিক দুদিন পর, গত ১৩ জুলাই বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান 'বাংলাদেশ সবুজ সেনা'-এর ৭৩ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাঁকে আবারও ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়।
বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য এম. ইরফান উদ্দিন ইরো এর আগেও বর্ষসেরা পুরস্কার ও বিভিন্ন সময়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবেও বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ সাব্বির আহমেদ রনি, এস এম আজাদ হোসেন, ইন্সুরেন্স ব্যক্তিত্ব মোঃ হোসেন আহমেদ, স্বর্ণপদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায়, রবিউল ইসলাম রবি, সানোয়ার খান, শেখ আসাদুজ্জামান আজম এবং ডা. আমিনা আরাফাত শিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ইরফান উদ্দিন ইরো সকল আয়োজক কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার ও সমাজসেবামূলক কাজে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি সকল শ্রেণী-পেশার মানুষকে লোকদেখানো সমাজসেবা না করে, সমাজের জন্য প্রকৃত সেবক হওয়ার আহ্বান জানান।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited