শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ পিএম, ২০২১-০২-০৯
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৯ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৬৪০টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। এ ছাড়া জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৪টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নেগেটিভ ফল আসে। আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭১টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭৮৯টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৮ জন এবং উপজেলায় ১৪ জন।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited