শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৬:১৪ পিএম, ২০২১-০৩-০২
আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাছির (৩৩) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। মঙ্গলবার বিকেলে এক অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৬টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নাছিন উত্তর চাতরী এলাকার মৃত জালাল সওদাগরের ছেলে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী জালাল সওদাগরের ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি নাছিরকে আটক করে। এসময় নাছিরের দেহ তল্লাশি করে কোমড়ে গোজা অবস্থায় ১ টি ওয়ানশুটারগান, পরিহিত প্যান্টের পকেট হতে ১ রাউন্ড গুলি এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited