শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ১০:৪১ পিএম, ২০২২-০৭-১৯
রাউজান উপজেলায় পুলিশের পৃথক অভিযানে অস্ত্র মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় ,মঙ্গলবার (২৯ জুলাই) রাত ০২.৩৫ ঘটিকার সময় রাউজান থানার ০১ নং হলদিয়া ইউনিয়নের ০৮ নং ওর্য়াডের ইয়াছিন নগর এলাকার ভুতা ফকিরের বাড়ী সংলগ্ন রাস্তার উপর থেকে দু'নলা এলজি এবং দুই রাউন্ড কার্তুজ সহ মোহাম্মদ রবিউল হোসেন প্রকাশ হোসেন(২২),কে এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সে রাউজান থানার দূর্লভ তালুকদার বাড়ী,০৮ নং ওর্য়াডের মোহাম্মদ বাহাদুর মিয়ার ছেলে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধে মামলা হয়। তার বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে এলাকায় জনশ্রুতি রয়েছে। এ ছাড়াও একই রাতে এস.আই সুমন চন্দ্র দাশের নেতৃত্ব মদ ও গাঁজাসহ দুই জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আলাদা মাদকের মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে পৃথক পৃথক পুলিশের অভিযানে বিভিন্ন মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুলাই মঙ্গলবার গ্রেফতারকৃত ৬ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited