চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জাভা দ্বীপে ঢেউয়ের টানে তলিয়ে গেলো ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৫৬ পিএম, ২০২২-০২-১৪

জাভা দ্বীপে ঢেউয়ের টানে তলিয়ে গেলো ১১ জন

সতর্কবার্তা উপেক্ষা করে সাগরে সাঁতার কাটতে গিয়ে ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র জাভা দ্বীপে প্রাণ হারালেন ১১ জন। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাগরের বিশাল ঢেউয়ের টানে তলিয়ে যান তারা। রোববার স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে পূর্ব জাভা প্রদেশের কয়েকটি গ্রাম থেকে ২৪ জনের একটি দল স্থানীয় প্রথা মেনে সাগরে সাঁতার কাটতে যায়।


প্রধান উদ্ধারকারী আই ওয়ায়ান সুয়াতনা বলেন, বিশাল ঢেউয়ের কারণে স্থানীয় এক বাসিন্দা তাদের সাগরে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু তারা শোনেননি। ঢেউ মুহূর্তের মধ্যেই ২৩ জনকে টেনে নিয়ে যায়।

জেম্বার জেলার পায়াঙ্গন সৈকতের এ ঘটনায় বেঁচে যাওয়া ১৩ জনের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবশেষ ভুক্তভোগীর মরদেহ রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পূর্ব জাভা প্রদেশসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সম্ভাব্য চরম আবহাওয়া ও বিশাল ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর