শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৩:৪৪ পিএম, ২০২৫-০৬-২৭
বান্দরবানে পাহাড় কাটার অপরাধে ভেকু ও ডাম্প ট্রাকসহ মোহাম্মদ ফারুক (৪৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।একই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দিন গত রাতে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা লেমুঝিরি এলাকায় এঘটনা ঘটে।
আটক মোহাম্মদ ফারুক (৪৮) বান্দরবান পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড বান্দরবান বাজার এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মোহাম্মদ আলী,মো. মামুন ও মোহাম্মদ ফারুকের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বালাঘাটা লেমুঝিরির লক্ষীপদের গোধা এলাকায় রাতের আধারে সাবেক কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসা বড়ুয়া পাপনের পাহাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল।
কথিত ওয়ার্ড বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করায় ভয়ে মুখ খুলতে পারছেন না স্থানীয়রা।এরই মধ্যে ওই পাহাড় কেটে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত লক্ষাধিক ঘনফুট মাটি।
এনিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাধিক স্থানীয় সংবাদকর্মী । পরে বান্দরবান সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে উপস্তিত পাহাড় কাটায় ব্যবহৃত একটি ভেকু, একটি ডাম্পার ট্রাক ও অপর একটি ডাম্পার ট্রাকের ডকুমেন্ট জব্ধ করেনুর । এসময় পাহাড় কাটায় জড়িত ও সংবাদ কর্মীদের ওপর হামলাকারি মোহাম্মদ ফারুক কে আটক করা হয়।
জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ জানান , অবৈধ ভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে স্থানীয় আরও ১১জন স্থানীয় সাংবাদিকের সঙ্গে তিনিও লেমুঝিরি এলাকায় তথ্য সংগ্রহে যান। সেখানে কথিত ওয়ার্ড বিএনপির নেতা পরিচয়ে উপস্থিত সকল সাংবাদিক কে তথ্য সংগ্রহে বাধা প্রদান করে পাহাড় খেকোরা।ওই সময় তথ্য সংগ্রহে বাধা প্রদানের প্রতিবাদ করায় পাহাড় খেকো মোহাম্মদ ফারুক তিনিসহ (সাংবাদিক ফারুক আহম্মেদ) অপর এক সাংবাদিকের ওপর হামলা চালায়।
বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট জানান, অপরাধ কর্মকান্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ঘটনায় জড়িত সকলকে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক রেজাউল করিম জানান, লেমু ঝিরি এলাকায় পাহাড় কাটার ঘটনায় পরিবেশ অধিদপ্তর বাদি হয়ে মামলা দায়ের করা হচ্ছে।
বান্দরবান পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, বালাঘাটা নির্মাণাধীন উপ-বিদ্যুৎ কেন্দ্রের জমি ভরাট করতে ঠিকাদারের সঙ্গে চুক্তি করে নাজিম উদ্দীন নামের এক ব্যাক্তি।জমিটি ভরাট করতে বিভিন্ন স্থানে পাহাড় ও নদীর চর কাটার অপরাধে দুই বার ভ্রাম্যণ আদালত তাকে দন্ড প্রদান করেন।পরে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও দুইটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited