শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৭ পিএম, ২০২১-০৪-২৬
গরুর কলিজার ওজন বাড়াতে রক্ত ইনজেক্ট বা পুশ করায় নগরের ইলিয়াসের মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৬ এপ্রিল) নিয়মিত বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়েছে।
এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান নেতৃত্ব দেন।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানকালে হালিশহর থানার নয়াবাজারের তারেক পোলট্রি ফার্মকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা, ইসলাম স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করা, তেলাপোকা মিশ্রিত খোলা তেল বিক্রি এবং হাইড্রোজ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ নম্বর পানির কল এলাকার আল-আরাফাত ফুড প্রোডাক্টসকে মোড়কবিধি না মানায় অর্থাৎ উৎপাদন-মেয়াদ বিহীন মোড়কজাত পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় আরাফাত ফার্মেসিকে ২ হাজার, কবির মেডিকোকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। জনতা ট্রেডার্সকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৬ হাজার টাকা জরিমানা করে প্রায় ১ কেজি রং ধ্বংস করা হয়। বউবাজারের রহমান স্টোরকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৫ হাজার জরিমানা করা হয়েছে।
কাঁচাবাজার পরিদর্শনকালে ভোক্তাসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করেন কর্মকর্তারা। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য বেচাকেনা করার এবং প্রতারিত হলে অধিদফতরের হট লাইনে (নম্বর ১৬১২১) অভিযোগ জানাতে অনুরোধ জানান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited