শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২৫-০১-০৮
আই এফ আই সি ব্যাংক পিএলসি সিডিএ এভিনিউ শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের ইনচার্জ গোলাম কিবরিয়া -র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাজ্জাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিজি ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট নোমান উল্লাহ বাহার। আরো উপস্থিত ছিলেন আই এফ আই সি সিডিএ এভিনিউ সিএসএম মোহাম্মদ জাকারিয়া, অফিসার এস এম তানভীর জিসান, সেলস অফিসার আকরাম খান, রবিউল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন সাজ্জাদ উদ্দিন বলেন, হতদরিদ্র জনগণের জন্য এই ছোট্ট উপহার সামগ্রী প্রদান আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের সৃষ্টি করে। তিনি আরো বলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল মালিক হলো পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী সমূহ। গত ৫৩ বছরে তাদের প্রাপ্য মৌলিক অধিকারগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে তৎকালীন সরকার সমূহ। এই দীর্ঘ সময়ের যাতা কলে আপামর ৮০% নিরীহ মানুষ ভুলে গেছে রাষ্ট্রের প্রতি তাদের প্রাপ্য অধিকারসমূহ। মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত। তাদের মানবাধিকার পুনরুদ্ধারে বর্তমান সরকার নির্মোহ চেষ্টা করে যাচ্ছে। দ্রব্যমূল্যে লাগাম ধরার চেষ্টা করছে। ব্যাংকগুলোতে সুশাসন আনার চেষ্টা করছে। ভুলে যাওয়া অধিকারগুলো মানুষ ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। ভবিষ্যৎ নেতা নির্ধারণে তারা যেন অমূল্য ভোট যাতে কোনভাবে অপশক্তির খপ্পরে পড়ে নষ্ট না করে, তার উপর তাগিদ দেওয়া হয়। পরিশেষে কম্বল উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited