চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

‘গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম’

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২২-০২-২৬

‘গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম’

রাশিয়ার সামরিক অভিযানের দিন থেকে ইউক্রেনের বাসিন্দাদের প্রতিমুহূর্ত আশঙ্কায় কাটছে।

প্রাণভয়ে ইতোমধ্যে পাশের দেশে পালিয়েছেন অনেকেই। কেউবা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ঘুরছেন। রাজধানী কিয়েভের বাসিন্দারা ঘরেই স্বেচ্ছাবন্দি, প্রার্থনায় দিন গুনছেন।

নিজ দেশ ও বাসিন্দাদের এমন করুণ অবস্থার কথা শুনে কাঁদছেন ইউক্রেনের ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস। ক্লাবের খেলায় এ মুহূতে স্পেনে অনুশীলনে ব্যস্ত তিনি।

সেখান থেকেই এ ইউক্রেনিয়ান ফুটবলার জানালেন, যদি গুলি চালাতে জানতেন তা হলে ফুটবল ছেড়ে ফিরে যেতেন দেশে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেমে পড়তেন রুশ বাহিনীর বিরুদ্ধে।

ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
 
রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাসিলি ক্রাভেটস বলেছেন, ‘যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি। হৃদয় থেকে বলছি। কিন্তু পারছি না; কারণ কীভাবে গুলি করতে হয় জানা নেই আমার, জানি না কীভাবে ঘুরতে হয়, বন্দুকে গুলি ঢুকাতে হয়।কিন্তু সত্যিটা হচ্ছে— আমি দেশকে সাহায্য করতে চাই। গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম। যদি যাই, আমার দেশকে বাঁচাতে যাব। এটি হৃদয়ে ধারণ করে এমন সব ইউক্রেনিয়ানের জন্য বাধ্যতামূলক।’ 

এর পরও দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্পেনে পড়ে থাকতে চান না বলে জানান স্পোর্টিং ডি গিজনের এই ডিফেন্ডার। 

তিনি বলেন, ‘আমি একদমই ঘুমাতে পারছি না। মা ফোন করে বলেছেন, গুলির শব্দ শুনছ। আমি অনুশীলন করছি; কিন্তু শুধু দেশের কথাই ভাবছি, আমার পরিবার, আমার স্ত্রী দিনে ৮-১০ বার কান্না করে। যদি আমার দেশ মনে করে সবাইকে দরকার লড়াই করার জন্য, আমি যাব। ক্লাবের সঙ্গে কথা বলব। এর পর চলে যাব। এদিকে আমাদের সব বিমানবন্দরও বন্ধ। কীভাবে যাব জানি না।’

যুদ্ধের জন্য কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দোষ দিলেন ভ্যাসিলি।  বললেন, ‘তারা আমাদের মারছে, বেসামরিক, হাসপাতাল সব জায়গায়। এটা পুতিনের দোষ। আমি বলব না এটা রাশিয়ার দোষ, সব কিছু পুতিন করছে। আমরা এমন একটা দেশ, যারা শান্তিতে বাঁচতে চায়। কাউকে আক্রমণ করতে চাই না, শুধু ভালোভাবে শান্তিতে থাকতে চাই।’

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর