শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৪:৫১ পিএম, ২০২২-০৭-০২
হাটহাজারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সরকারি নতুন বই চুরির ঘটনায় ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মহসিনকে সাময়িকভাবে বরখাস্ত করছে ম্যানেজিং কমিটি।
এদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
শনিবার (২জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট এলাকার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এক অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ বলেন, গত ২৮শে জুন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অধীনে রক্ষিত সরকারি বই চুরির ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন অভিযুক্ত হওয়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষার্থে তাকে উক্ত দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে মহসিনের মূল পদ সহকারী প্রধান শিক্ষক পদের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের স্বার্থে স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
সভায় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ বজল হক, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাবীব উপস্থিত ছিলেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited