শিরোনাম
রিপোর্টার | ০৫:৪১ পিএম, ২০২২-০৭-২৮
প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দৃষ্টিনন্দন বায়েজিদ লিংক রোড। গত কয়েক মাসে দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত আটজনের। ছয় কিলোমিটার দীর্ঘ এই সড়কটিতে আহত হয়েছেন বহু মানুষ। দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। তবে দৃষ্টিনন্দন এই সংযোগ সড়কটি যেন এখন এক আতঙ্কের নাম। রোডটি চালুর পর থেকেই প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনার জন্য বিপদজনক হয়ে উঠেছে সড়কটি।
গত শনিবার ২৩ জুলাই বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজে যাবার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় প্রাণ যায় এক শিক্ষার্থীর। সন্তান হারিয়ে বাবার আহাজারিতে কাঁদিয়েছে বহু মানুষকে। ঠিক তেমনি গত ২৭ এপ্রিল দ্রুতগতির বাস এক পথচারিকে চাপা দেয়ার ঘটনাও নাড়া দিয়েছিলো সবাইকে। এর আগে এক অটোরিকশাকে চাপা দিলে প্রাণ হারান এক প্রতিবন্ধী সহ দুইজন।
একের পর এক দুর্ঘটনার পেছনে মিলেছে বেশ কিছু কারণ। যার অন্যতম দুপাশে পাহাড় থেকে মাটি পড়ছে সড়কে, বৃষ্টির পানির সঙ্গে মিশে যা তৈরী করছে ঝুঁকি। এছাড়াও ফুটপাত চলার উপযোগী না হওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে হাঁটছে মূল সড়কে। পাশাপাশি গতিনিয়ন্ত্রক না থাকায় গাড়ি দ্রুতগতিতে চলতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। তাছাড়া ছিনতাইকারীরা ওতপেতে থাকে সর্বদা। সুযোগ পেলেই হাতিয়ে নিচ্ছে ঘুরতে আসা লোকজনকে। ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বেশকটি।
স্থানী বাসিন্দারা জানান, এখানে পাহাড়ের মাটিগুলো ধসে রাস্তায় পড়ে থাকে। আর ফুটপাতে অনেক জায়গা থাকলেও ময়লা আবর্জনা ও গাছে ঢেকে গেছে।সড়কে গাড়িগুলো অনেক দ্রুত চলাচল করে। ড্রাইভাররা যখন গাড়িগুলো চালায় মনে হয় তাদের ব্রেক নেই। আর এটা দেখতে হাইওয়ে রোডের মতো কিন্তু কোনো গতিনিরোধক নেই।
সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদুল করিম বলেন, এই সড়কটিতে নেই আলোর ব্যবস্থা এর পাশাপাশি আরও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। দেখা যায় এখানে ওই ধরনের ইলিগেটর নেই। আর রাতের বেলায় বিশেষ করে যদি লাইটিংয়ের ব্যবস্থাগুলো হয় তাহলে মনে এ রাস্তায় অনেকটা ঝুঁকি কমে আসবে।
নগরবিদরা মনে করেন, ফুটপাতটা রেলিং যুক্ত হওয়া উচিত। যাতে হুট করেই রাস্তায় চলে আসতে না পারে। গতিসীমা নিয়ন্ত্রণের দরকার। পাহাড় থেকে কোনও মাটি যাতে রাস্তায় না আসতে পারে সে ব্যবস্থাটা করতে হবে।
তবে পরিবেশ অধিদপ্তরের অনুমতি পেলে সড়কটির ব্যবস্থাপনা পুনর্নির্মাণ করার কথা বলছে সিডিএ।
সিডিএ উপপ্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈসা আনছারী বলেন, যে কোনও হাইওয়েতে সার্ভিস লেনটা আসলে জরুরি। হয়তো আমাদের ফিউচার প্ল্যানে থাকবে। এখানে পাহাড় কাটার বিষয়ে আইনগত একটি বিষয় রয়েছে। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষে অনুমতি সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে পাহাড় রিটেইন করতে পারবো।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited