শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৫৫ পিএম, ২০২৫-০৬-১৯
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুরুল হুদা (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা খালেক সওদাগর বাড়ির বাসিন্দা এবং মৃত শফিউর রহমানের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নুরুল হুদার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, সকালে বোনের জামাইয়ের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৫৮-৪৩৮৯) করে বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট সৈয়দ মোহাম্মদের বাড়ির সামনে এ দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে দশা টার দিকে একটি ইটবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি অটোরিকশা চলে আসে। এতে চালক ব্রেক কষলে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে। এসময় পেছনে বসা নুরুল হুদা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক (পিরোজপুর-ড-১১-০১২৩) জব্দ করা হয়েছে এবং চালক আরিফুর রহমান (৩৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited