শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:২৭ পিএম, ২০২৬-০৮-১০
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে খাগড়াছড়িতে ব্যাপক ফল বিপর্যয় হয়েছে।
এবারে জেলায় পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ।
অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শুধু তাই নয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও পাসের হারে সবচেয়ে পিছিয়ে পার্বত্য এই জেলাটি।
এ বার খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৬৯ জন। পাস করেছে ২ হাজার ৭৬৬ জন।
জিপিএ-৫ এসেছে ১৯০টি। পাসের হার ৩৪ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর অর্থাৎ ২০২৫ সালে খাগড়াছড়ির পাসের হার ছিল ৬০ দশমিক ৭৭ শতাংশ। যা জেলার বিগত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। সেখানে এ বছর রেকর্ড বিপর্যয় হয়েছে।
পার্বত্য খাগড়াছড়িতে যে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি, সেগুলো তুলনামূলক দুর্গম এলাকায়। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম হলেও একজনও পাস না করায় প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
খাগড়াছড়ি ভাইবোনছড়া গার্লস হাই স্কুল থেকে ১৭ জন, দীঘিনালা জারুলছড়ি হেডম্যান পাড়া হাই স্কুল থেকে ১৯ জন, তারাবানিয়া হাই স্কুল থেকে ৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, কোন কোন কারণে বিদ্যালয়গুলো থেকে একজনও পাস করতে পারেনি, তা বের করতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীদের দুর্বলতাগুলো বের করে তা সমাধানের পথ খুঁজে বের করতে হবে। তাছাড়া প্রত্যন্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা রকম সংকট আছে, তা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। তাহলে সমতলের জেলাগুলোর মতো পাহাড় থেকেও ভালো ফলাফল আশা করা যাবে।
শিক্ষার্থীরা পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ায় ফল বিপর্যয়ের বড় কারণ বলে মনে করছেন খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সিকদার।
তিনি বলেন, করোনা পরিস্থিতি, অটো পাসসহ বিগত সময়ে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। শিক্ষার্থীরা পড়ালেখা থেকে দূরে সরে গেছে। পড়ার টেবিল থেকে সড়কে নামলেই ওরা ভাবছে অটো পাস পেয়ে যাবে।
পড়ার টেবিলে ফিরে যাওয়া ছাড়া ভালো ফলাফলের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
আমাদের ডেস্ক : : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited